৫ম শ্রেণি।। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।। জনসংখ্যা
জনসংখ্যা
* সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ কর।
* জনসংখ্যা
সমস্যার তিনটি সমাধান লেখ।
* আমাদের
দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় কেন?
উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও বর্তমানে জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে
খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। কেননা অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে
কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে খাদ্যপণ্য উৎপাদনও হ্রাস পাচ্ছে। এ কারণে দেশে
খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে।
* বাসস্থানের
ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লেখ।
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের অন্যতম মৌলিক চাহিদা বাসস্থানের ওপর
নেতিবাচক পড়ছে। প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে।
কিন্তু সরকারের পক্ষে এসব মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে
অনেকেই গৃহহীন হয়ে পড়ছে। এছাড়া শহরে অবস্থানকারী ছিন্নমূল মানুষেরা মানবেতর
অবস্থায় বসবাস করছে।
* পরিবেশের
ওপর অধিক জনসংখ্যার প্রভাব লেখ।
উত্তর: পরিবেশের ওপর অধিক জনসংখ্যা বৃদ্ধি ক্ষতিকর প্রভাব ফেলছে। কেননা এ
অতিরিক্ত জনসংখ্যার আবাসন সমস্যা সমাধানের জন্য বনের অসংখ্য গাছপালা কেটে ঘরবাড়ি
তৈরি করা হচ্ছে। এ জনসংখ্যার খাদ্য
চাহিদার মেটানোর জন্য অধিক ফসল ফলানোর উপায় হিসেবে জমিতে প্রচুর রাসায়নিক সার ও
কীটনাশক ব্যবহার করছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। এছাড়া ভূগর্ভের পানি
উত্তোলনের কারণে সামগ্রিকভাবে পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
* অর্থনৈতিক
উন্নয়ন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি?
উত্তর: অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মূলধন। মূলধন
সম্পদটির যথাযথ ব্যবহার ও বিনিয়োগের মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টি করা যায়। এছাড়া
প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করেও মূলধন অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধিতে সহায়তা
করে।
* জনসংখ্যাকে
কীভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায়?
উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যার হার অনেক বেশি। আর এ অধিক জনসংখ্যার
বেশির ভাগই অশিক্ষিত ও বেকার। এক্ষেত্রে সরকার যদি কর্মমুখী শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ ও বিশেষায়িত প্রশিক্ষণের
ব্যবস্থা গ্রহণ করে তাহলে এ ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করা
সম্ভব হবে।
* বিদ্যালয়
থেকে অনেক শিশু ঝরে পড়ে কেন?
উত্তর: দরিদ্রতা ও পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে অনেক শিশু
বিদ্যালয় থেকে ঝরে পড়ে।
* আমাদের
কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা ও বসতি স্থাপনের কারণে আমাদের কৃষি জমির পরিমাণ কমে
যাচ্ছে।
* গৃহহীন
মানুষ শহরে চলে আসে কেন?
উত্তর: নিরাপত্তা আর কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসে।
* একটি
মৌলিক চাহিদার নাম লেখ।
উত্তর: একটি মৌলিক চাহিদার নাম হলো খাদ্য।
* ছিন্নমূল
শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন?
উত্তর: নিরাপত্তা আর আশ্রয়ের অভাবে ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে।
* জনশক্তি
রপ্তানির মাধ্যমে কীভাবে দেশ সমৃদ্ধশালী হচ্ছে?
উত্তর: বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশ সমৃদ্ধশালী হচ্ছে।
* বাংলাদেশের
বিপুল জনগোষ্ঠীকে আমরা কীভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারি?
উত্তর: বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করে সর্বোত্তম
ব্যবহার করতে পারি।
* পরিবেশের
ওপর অতিরিক্ত জনসংখ্যার একটি প্রভাব লেখ।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার জন্য বেশি বাসস্থানের প্রয়োজন হয় সেক্ষেত্রে চাষযোগ্য
জমির পরিমাণ কমে যায়, গাছপালা কাটতে হয় যার ফলে
পরিবেশের উপর প্রভাব পড়ে।
* অধিক
জনসংখ্যার ফলে কিসের চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়?
উত্তর: অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের
চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়।
* কী
কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।
* সমাজে
কিসের ওপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে?
উত্তর: সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের ওপর
অধিক জনসংখ্যার প্রভাব পড়ে।
* কী
কারণে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে?
উত্তর: ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর
ক্ষতিকর প্রভাব পড়ছে।
* স্বাস্থ্য
সুরক্ষার জন্য তোমার কী করা উচিত?
উত্তর: পরিমিত সুষম খাবার গ্রহণ ও খেলাধুলা করা।
* জনসংখ্যাকে
জনসম্পদে পরিণত করার প্রয়োজন কেন?
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের জন্য।
* বাংলাদেশের
অধিক জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য তুমি কী পরামর্শ দিবে?
উত্তর: শিক্ষা ও প্রশিক্ষণের।
* জনসংখ্যা
বৃদ্ধির প্রকৃত কারণ কোনটি?
উত্তর: মৃত্যুর তুলনায় জন্মহার বেশি থাকা।
* দক্ষ
জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের কী করার সুযোগ আছে?
উত্তর: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার
সুযোগ আছে।
* একটি
দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কী?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি।
* দক্ষ
জনশক্তির মাধ্যমে কিসের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব?
উত্তর: দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা
সম্ভব।
* তৌকিরদের
দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। এজন্য কী হচ্ছে?
উত্তর: জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম থাকায় তৌকিরদের দেশের অনেক মানুষ
পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না।
* করিমসহ
অনেক গৃহহীন মানুষ শহরে চলে আসছে। এর কারণ কী?
উত্তর: নিরাপত্তা ও কাজের খোঁজে শহরে চলে আসছে।
* অধিক
জনসংখ্যার দুইটি প্রভাব উল্লেখ কর।
উত্তর: অধিক জনসংখ্যার ২ টি প্রভাব; ১. পুষ্টিহীনতা ও ২. শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব।
* ইভানের
দেশে প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন। ইভানের দেশের সাথে কোন দেশের মিল রয়েছে?
উত্তর: ইভানের দেশের সাথে বাংলাদেশের মিল রয়েছে।
* কীভাবে
মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে?
উত্তর: রোগ প্রতিরোধের মাধ্যমে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
* জনসংখ্যা
সমস্যার সমাধানে আমাদের কিসের উৎপাদন বাড়াতে হবে?
উত্তর: জনসংখ্যা সমস্যার সমাধানে আমাদের খাদ্যের উৎপাদন বাড়াতে হবে।
* আমাদের
পর্যাপ্ত পরিমাণে কী সম্পদ রয়েছে?
উত্তর: আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক ও মানবসম্পদ রয়েছে।
* মানুষ
গাছপালা কেটে কী তৈরি করছে?
উত্তর: মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে।
* আমাদের
মোট জনসংখ্যার কত শতাংশ অক্ষরজ্ঞানহীন?
উত্তর: আমাদের মোট জনসংখ্যার ২৭.৭০ শতাংশ এখনও অক্ষরজ্ঞানহীন।
* নিরাপত্তা
আর কাজের খোঁজে গৃহহীন মানুষ কোথায় চলে আসছে?
উত্তর: নিরাপত্তা আর কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসছে।
* জাতিসংঘের
তথ্যমতে, বাংলাদেশের কত লক্ষ মানুষ
গৃহহীন?
উত্তর: জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন।
* পরিবেশ
দূষণ রোধ করতে হবে কেন?
উত্তর: পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়।
* কীভাবে
আমাদের জনগণ দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে?
উত্তর: শিক্ষার মান উন্নত করার মাধ্যমে আমাদের জনগণ দক্ষ মানবসম্পদে পরিণত হতে
পারে।
রচনামূলক প্রশ্ন ও উত্তর
* অধিক
খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে?
উত্তর: অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমরা দেশের জনগণের খাদ্য চাহিদা মিটবে। ফলে
আমাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না। এতে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয়
হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়াও আমরা যদি অধিক খাদ্য
উৎপাদন করতে পারি, তাহলে আমরা আমাদের
প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে পারব। এতে শুধু দেশের কৃষকই
লাভবান হবেন না, দেশের অর্থনীতিও
সামগ্রিকভাবে উপকৃত হবে। এভাবে অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে।
* শ্রমশক্তি
রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর: বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। আমরা আমাদের দেশে যে পরিমাণ শ্রমশক্তি রয়েছে, তা কাজে লাগাতে পারছি না। ফলে
বেকারত্ব বাড়ছে, দেশের অর্থনীতিও
ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় উন্নয়ন হচ্ছে স্থবির। এ অবস্থায় শ্রমশক্তি রপ্তানির
মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বিদেশে কর্মরত ব্যক্তির
উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সহায়তা
করবে।
* কারিগরি
প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। কারিগরি
প্রশিক্ষণ দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করে। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও
প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমরা যেমন দক্ষ জনশক্তির মাধ্যমে
দেশের মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি, তেমনি তুলনামূলক দক্ষ জনসম্পদ
রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি। আমাদের দেশ
জনসংখ্যাধিক্যের দেশ। আমাদের দেশের শিল্প বিকাশের সম্ভাবনা থাকা সত্ত্বেও দক্ষ
শ্রমশক্তি না থাকায় অনেক ক্ষেত্রে সম্ভবপর হচ্ছে না। এক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ
বৃদ্ধির মাধ্যমে আমরা দক্ষ শ্রমশক্তি বৃদ্ধি করে দেশের শিল্প বিকাশে ভূমিকা পালন
করতে পারি।
* মৌলিক
চাহিদা কী? এটি পূরণ করা কেন প্রয়োজন? মৌলিক চাহিদার ওপর অধিক জনসংখ্যার
প্রভাব উল্লেখ কর।
উত্তর: সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যেসব চাহিদা অপরিহার্য তাই মৌলিক
চাহিদা। সুন্দরভাবে জীবনযাপন করার জন্য মৌলিক চাহিদা পূরণ করা প্রয়োজন। মৌলিক
চাহিদার ওপর অধিক জনসংখ্যা ক্ষতিকর প্রভাব ফেলে। কেননা, জনসংখ্যা বেশি হলে খাদ্য ঘাটতি দেখা
দেয়, বাসস্থানের অভাব দেখা দেয়, সুচিকিৎসার অভাব দেখা দেয়, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা যায়
না এবং সবার প্রয়োজনমতো বস্ত্র কেনা সম্ভব হয় না। এজন্য বলা হয়, মৌলিক চাহিদার ওপর অতিরিক্ত জনসংখ্যার
নেতিবাচক প্রভাব পড়ে।
* দক্ষ
জনসম্পদ কী? দক্ষ জনসম্পদ কেন প্রয়োজন? দক্ষ জনসম্পদ গড়ে তোলার উপায় লেখ।
উত্তর: কর্মক্ষম বা উপার্জন উপযোগী জনশক্তিই দক্ষ জনসম্পদ। মূলধন ও প্রাকৃতিক
সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই দক্ষ জনসম্পদ প্রয়োজন। দক্ষ জনসম্পদ গড়ে তোলার
উপায় হলো- শিক্ষার মান উন্নত করে জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। সরকারি
সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করতে হবে, যাতে শ্রমিকদের দক্ষ জনশক্তিতে
রূপান্তর করা যায়। এছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিতে
হবে। যাতে তারা যন্ত্রপাতি শিল্পের মতো আরও নতুন নতুন শিল্পের বিকাশে সহায়তা করতে
পারে।
* অর্থনৈতিক
উন্নয়নে দক্ষ জনশক্তির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে বিদ্যমান
কারিগরি শিক্ষার মান উন্নয়ন,প্রশিক্ষণের
জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, কর্মসংস্থানের
পরিবেশ সৃষ্টি এবং পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি
করা যায়। এ দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ সাধন ও
প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয়, যা অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে। এছাড়া বিদেশে
রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। তাদের উপার্জিত এ অর্থ
পরিবারের আর্থিক চাহিদা মেটানোর পাশাপাশি দেশে অর্থনীতিকে সমৃদ্ধ করে। তাই বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ
জনশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
* জনসংখ্যা
সমস্যা কী? এ সমস্যা সমাধান প্রয়োজন
কেন? জনসংখ্যা সমস্যা সমাধানের
কয়েকটি উপায় লেখ।
* দক্ষ
জনসম্পদ কী? দক্ষ জনসম্পদ কেন প্রয়োজন? দক্ষ জনসম্পদ গড়ে তোলার কয়েকটি উপায়
লেখ।
* জনসংখ্যা
সমস্যা কী? এ সমস্যা সমাধানের
প্রয়োজন কেন? এ সমস্যা থেকে উত্তরণে
কয়েকটি উপায় লেখ।

কোন মন্তব্য নেই