মানবাধিকার।।সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।। ৫ম শ্রেণি
মানবাধিকার
৫ম শ্রেণি
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অটিজম কী?
উত্তর: অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এ ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়। অন্যের স্পর্শে তারা আঁতকে ওঠে। তাদের ভাষার ব্যবহারও ভিন্ন। তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে।
প্রশ্ন: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
প্রশ্ন: শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ
দাও।
প্রশ্ন: নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ
দাও।
প্রশ্ন: কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম
স্বীকৃতি প্রদান করে? কখন?
প্রশ্ন: শিশুশ্রমের কারণে শিশুরা কোন
অধিকারগুলো থেকে বঞ্চিত হয়?
প্রশ্ন: মানবাধিকার কী?
উত্তর: ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘ 'মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র' অনুমোদন করে। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের
কিছু অধিকার আছে। এই অধিকারগুলো হচ্ছে মানবাধিকার।
প্রশ্ন: মানব পাচার বলতে কী বোঝায়?
উত্তর: কোনো ধরনের অনৈতিক কাজে ব্যবহার
কিংবা যেকোনো অনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিশেষত নারী ও শিশুদেরকে বিদেশে পাচার
করাকে মানব পাচার বলা হয়। এসব পাচারকৃত নারী ও শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও
অমানবিক কাজে নিয়োজিত করার জন্য পাচার করা হয়ে থাকে। বিপুল অর্থ ও উন্নত জীবনের
হাতছানিতে পড়ে অনেক যুবক পাচারের শিকার হচ্ছে।
প্রশ্ন: তিনটি মৌলিক মানবাধিকারের উদাহরণ দাও।
প্রশ্ন: সবার মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়
কী?
উত্তর: সবার মানবাধিকার রক্ষায় আমরা কাজ করব। এক্ষেত্রে এ বিষয়ে সকলকে সচেতন করব এবং আমরা নিজেরা যার যার অবস্থান থেকে সতর্ক থাকব। কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব।
প্রশ্ন: অটিস্টিক শিশুর সাথে আমাদের ক্লাসে
কেমন ব্যবহার করা উচিত?
উত্তর: অটিস্টিক শিশুর সাথে আমাদের ক্লাসে
আন্তরিক ও সহযোগিতামূলক ব্যবহার করা উচিত। আমাদের বুঝতে হবে তাঁরা আলাদা এবং তাদের
ধৈর্যশক্তিও অনেক কম। তাই আমরা তাদের সাথে এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং
উত্তেজিত হয়। তাই আমাদের উচিত তাদের সাথে মিলেমিশে থাকা।
প্রশ্ন: অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
প্রশ্ন: শিশুর মানবাধিকার লঙ্ঘনে তিনটি
উদাহরণ দাও।
প্রশ্ন: আমাদের সমাজে কীভাবে মেয়েরা তাদের
অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
উত্তর: আমাদের সমাজে মেয়েরা যেভাবে তাদের
অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা হলো-
- মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না।
- চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে।
- কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক
পায় না।
- বাড়িতে কাজে সহায়তাকারীরা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না।
প্রশ্ন: অটিস্টিক শিশু শারীরিকভাবে কেমন?
উত্তর: অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ
সুস্থ।
প্রশ্ন: অন্যের স্পর্শে কোন শিশুরা আঁতকে ওঠে?
উত্তর: অন্যের স্পর্শে অটিস্টিক শিশুরা
আঁতকে ওঠে।
প্রশ্ন: অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে।
প্রশ্ন: অটিজম কী?
উত্তর: একটি বিকাশগত সমস্যা।
প্রশ্ন: জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি' দিয়ে যে ঘোষণাপত্রের অনুমোদন দেয় তার নাম লেখ।
উত্তর: জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি
দিয়ে যে ঘোষণাপত্রের অনুমোদন দেয় তার নাম 'মানবাধিকার সাবর্জনীন ঘোষণাপত্র'।
প্রশ্ন: জাতিসংঘ কত সালে বা কখন 'মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র' অনুমোদন করেছে?
উত্তর: জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর
জাতিসংঘ 'মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র' অনুমোদন করেছে।
প্রশ্ন: শিশুদের শারীরিক নির্যাতনের কারণে কী
লঙ্ঘিত হয়?
উত্তর: শিশুদের শারীরিক নির্যাতনের কারণে
তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়।
প্রশ্ন: কেন শহরের অনেক শিশু গৃহহীন?
উত্তর: পরিবারের সামর্থ্য না থাকায় শহরের
অনেক শিশু গৃহহীন।
প্রশ্ন: আইনের চোখে সবাই কেমন?
উত্তর: আইনের চোখে সবাই সমান।
প্রশ্ন: মানবাধিকার লঙ্ঘন কোন ধরনের কাজ?
উত্তর: মানবাধিকার লঙ্ঘন ঘৃণ্য কাজ।
প্রশ্ন: কাদের দৈনিক কাজের রুটিন বদল হলে
খুবই উত্তেজিত হয়?
উত্তর: অটিস্টিক শিশুদের দৈনিক কাজের রুটিন
বদল হলে খুবই উত্তেজিত হয়।
প্রশ্ন: কী কারণে অটিস্টিক শিশুরা কোনো বিশেষ
ধরনের কাপড় পরতে চায় না?
উত্তর: সংবেদনশীল ত্বকের কারণে অটিস্টিক
শিশুরা কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না।
প্রশ্ন: কোনো কোনো অটিস্টিক শিশু কিসের
অধিকারী হয়?
উত্তর: কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার
প্রতিভার অধিকারী হয়।
প্রশ্ন: নারী ও শিশু পাচার কী ধরনের কাজ?
উত্তর: নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী
ধরনের কাজ।
প্রশ্ন: অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে
কাদের ব্যবহার করা হয়?
উত্তর: অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে
নারীদের ব্যবহার করা হয়।
প্রশ্ন: মানবাধিকার রক্ষায় তুমি কী করতে পার?
উত্তর: আমি নিজে মানবাধিকার রক্ষায় কাজ করব, এ বিষয়ে সকলকে সচেতন করব এবং কেউ কোনো মানবাধিকার
বিরোধী কাজ করলে প্রতিবাদ করব।
প্রশ্ন: তোমার শ্রেণিতে একটি অটিস্টিক শিশু
রয়েছে। তার সাথে তুমি কেমন আচরণ করবে না?
উত্তর: আমরা অটিস্টিক শিশুর সাথে এমন আচরণ
করব না, যাতে সে কষ্ট পায়
এবং উত্তেজিত হয়।
প্রশ্ন: অনিকের বয়স ১২ বছর। সে একটি কারখানায়
কাজ করে। তার কাজ কী হিসেবে গণ্য হবে?
উত্তর: অনিকের কাজ শিশুশ্রম হিসেবে গণ্য হবে।
প্রশ্ন: আইন অমান্য করলে কী হয়?
উত্তর: আইন অমান্য করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রশ্ন: বাড়িতে কাজে সহায়তাকারীদের প্রতি
আমাদের আচরণ কেমন হওয়া উচিত?.
উত্তর: সদয় আচরণ করা উচিত।
প্রশ্ন: অটিস্টিক শিশুর সাথে কেমন ব্যবহার
করা উচিত?
উত্তর: অটিস্টিক শিশুদের সাথে সবার মিলেমিশে
থাকা উচিত।
প্রশ্ন: বাংলাদেশে শিশুশ্রমের বয়সসীমা কত?
উত্তর: বাংলাদেশে শিশুশ্রমের বয়সসীমা হলো ১৮
বছর।
প্রশ্ন: কোন ধরনের শিশুদের দলীয় কাজ করতে
সমস্যা হয়?
উত্তর: অটিস্টিক শিশুদের দলীয় কাজ করতে
সমস্যা হয়।
প্রশ্ন: অটিজম কী ধরনের সমস্যা?
উত্তর: অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত
সমস্যা।
প্রশ্ন: কত তারিখে মানবাধিকার অনুমোদিত হয়?
উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার
সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত হয়।
প্রশ্ন: শিক্ষাগ্রহণ কী ধরনের অধিকার?
উত্তর: শিক্ষাগ্রহণ মৌলিক মানবাধিকার।

কোন মন্তব্য নেই