পদার্থ।। প্রাথমিক বিজ্ঞান।। চতুর্থ শ্রেণি
পদার্থ
প্রশ্ন: পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার ও কী কী?
উত্তর: যার ওজন আছে, জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ
বলে। পদার্থ তিন প্রকার। যথা-
১. কঠিন, ২. তরল ও ৩. বায়বীয়।
প্রশ্ন: বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: বায়ুর
তিনটি বৈশিষ্ট্য হলো-
১. বায়ু
জায়গা দখল করে।
২. বায়ুর
ওজন আছে।
৩. বায়ু
চাপ প্রয়োগে বাধা প্রদান করে।
প্রশ্ন: বস্তুর ওজন বলতে কী বোঝ?
উত্তর: কোনো
বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। এটি বস্তুর
একটি সাধারণ বৈশিষ্ট্য।
প্রশ্ন: বস্তুর আয়তন বলতে কী বোঝ?
উত্তর: কোনো বস্তু
যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য।
প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন আছে।
প্রশ্ন: পদার্থের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: পদার্থের
তিনটি বৈশিষ্ট্য হলো-
১. পদার্থের
ওজন আছে।
২. পদার্থ
জায়গা দখল করে।
৩. পদার্থ
চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে।
প্রশ্ন: পড়ার ঘরে রয়েছে এমন তিনটি পদার্থের নাম লিখ।
উত্তর: পড়ার ঘরে
রয়েছে এমন তিনটি পদার্থের নাম হলো-
১.চেয়ার, ২. টেবিল ও ৩. বই।
প্রশ্ন: কঠিন পদার্থের তিনটি উদাহরণ দাও।
উত্তর: কঠিন
পদার্থের তিনটি উদাহরণ হলো- ১. ইট, ২. লোহা ও ৩. কাঠ।
প্রশ্ন: বস্তু বলতে কী বোঝায়?
উত্তর: আমাদের
চারপাশে যা কিছু আছে তাই-ই বস্তু। যেমন- বই, খাতা,
চেয়ার, টেবিল, জামাকাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল
বস্তুই পদার্থ দিয়ে তৈরি।
প্রশ্ন: বস্তুর ওজন পরিমাপক তিনটি যন্ত্রের নাম লিখ।
উত্তর: বস্তুর ওজন
পরিমাপক তিনটি যন্ত্রের নাম হলো-
১. নিক্তি, ২. দাঁড়িপাল্লা ও ৩. ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্র।
প্রশ্ন: আমরা কখন এবং কেন বস্তুর ওজন অনুভব করতে পারি?
উত্তর: আমরা যখন
কোনো বস্তু যেমন- বই বা কলম হাত দিয়ে উপরে তুলি, বস্তুটি তখন বিপরীত দিকে একটি বল বা চাপ প্রয়োগ করে। কারণ পৃথিবী বস্তুটিকে
নিজের কেন্দ্রের দিকে টানে। এ কারণেই আমরা কোনো বস্তু উপরে তুললে এর ওজন অনুভব করি।
প্রশ্ন: পদার্থের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর: পদার্থের
বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো- ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি।
প্রশ্ন: তরল পদার্থের তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: তরল
পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১. তরল
পদার্থের নির্দিষ্ট ওজন আছে,
২. তরলের
পদার্থের নির্দিষ্ট আয়তন আছে ও
৩. তরল
পদার্থের নির্দিষ্ট আকার বা আকৃতি নেই।
প্রশ্ন: কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি নিচে পড়ে কেন?
উত্তর: পৃথিবী সকল
পদার্থকেই তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে
সেটি ঐ বস্তুটি এই আকর্ষণ বল অনুভব করে। ফলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুটি নিচে পড়ে।
প্রশ্ন: কঠিন পদার্থের তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: কঠিন
পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-
১.
নির্দিষ্ট ওজন আছে,
২.
নির্দিষ্ট আকার বা আকৃতি আছে এবং
৩.
নির্দিষ্ট আয়তন আছে।
প্রশ্ন: বায়ুপ্রবাহের তিনটি ফলাফল লেখ।
উত্তর: বায়ুপ্রবাহের
ফলে-
১. গাছের ডালপালা বা পাতা নড়াচড়া করে।
২. ভেজা
কাপড় দ্রুত শুকায়।
৩. ঘুড়ি বা
বেলুন আকাশে উড়ে।
প্রশ্ন: বায়ুপূর্ণ
ফুটবলে আঘাত করলে ধলটি চুপসে যায় না কেন?
উত্তর: আমরা যখন
বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের
ভিতরের বায়ুর চাপ বাইরের চাপকে বাধা দেয়। ফলে বলটি চুপসে যায় না।
প্রশ্ন: বায়ুর বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: বায়ু একটি
পদার্থ। এর বৈশিষ্ট্যগুলো হলো-
১. বায়ু
জায়গা দখল করে,
২. বায়ুর
ওজন আছে ও
৩. বায়ু
চাপ প্রয়োগে বাধা প্রদান করে।
প্রশ্ন: বায়ুর তিনটি ব্যবহার লেখ।
উত্তর: বায়ুর
তিনটি ব্যবহার হলো-
১.
শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু ব্যবহার করা হয়।
২. বেলুন
ফোলানোর জন্য বায়ু ব্যবহার করা হয়।
৩. ঘুড়ি
ওড়ানোর জন্য বায়ু ব্যবহার করা হয়।
প্রশ্ন: অর্ধেক পানিপূর্ণ গ্লাসে পাথরের টুকরা ফেললে কী ঘটবে?
উত্তর: অর্ধেক
পানিপূর্ণ একটি গ্লাসের পানিতে পাথরের টুকরা ফেললে পাথরের টুকরাটি পানির মধ্যে
নিজের জন্য জায়গা দখল করবে। ফলে পানির উপরিতল আগের স্থান থেকে আরও উপরে উঠে যাবে।
প্রশ্ন: তুমি একটি বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে এতে কী অনুভব করবে?
উত্তর: একটি
বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে আমি ফুটবলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি।

কোন মন্তব্য নেই