Header Ads

Header ADS

গণিত নমুনা প্রশ্ন: সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫

 সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫

শ্রেণির: ৫ম

বিষয়: গণিত

পূর্ণমান: ১০০

সময়: ২ ঘন্টা ৩০ মিনিট

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ (বহুনির্বাচনী):                                                           ১×১০=১০

১. গুণ কীসের সংক্ষিপ্ত রূপ? 

(ক) যোগের                 (খ) বিয়োগের 

(গ) ভাগের                  (ঘ) কোনোটিই নয় 

২. চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি ২৫০ ডিগ্রি হলে অপর কোণ সমান কত ডিগ্রি? 

(ক) ৯০ ডিগ্রি                    (খ) ১০০ ডিগ্রি

(গ) ১১০ ডিগ্রি                  (ঘ) ১২০ ডিগ্রি  

৩. ৭ + [{৪৫ ÷ (৯ + ৩)} + {(১২ – ৭) × ২ – ৫} – ১] 

উপরের গাণিতিক বাক্যটিতে কয় ধরনের বন্ধনী আছে? 

(ক) ২                        (খ) ৩ 

(গ) ৪                        (ঘ) ৫ 

৪. ক × ২ = ৪২ এখানে '' এর কোন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য? 

(ক) ২১                      (খ) ৪০ 

(গ) ৪৪                       (ঘ) ৮৪ 

৫. ৭০ টি ডিম ও ১৭৫ টি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 

(ক) ৫                       (খ) ১০ 

(গ) ২৫                      (ঘ) ৩৫ 

৬. তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী? 

(ক) মিটার                  (খ) গ্রাম 

(গ) লিটার                  (ঘ) কেজি 

৭. কম্পিউটারের মূল অংশ কয়টি? 

(ক) ৪টি                     (খ) ৫টি 

(গ) ৬টি                     (ঘ) ৭টি 

৮. একটি গ্রামের আয়তন ৪ বর্গ কিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক বাস করে। ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন? 

(ক) ১০০                    (খ) ১০০০ 

(গ) ৪০০০                   (ঘ) ১৬০০০ 

৯. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কতদিনে হয়? 

(ক) ২৮ দিনে               (খ) ২৯ দিনে 

(গ) ৩০ দিনে               (ঘ) ৩১ দিনে 

১০. নিচের কোন ভগ্নাংশটি ১/২ এর সমান নয়? 

(ক) ৩২/৬৪                  (খ) ৩৪/৬৮  

(গ)  ৩২/৬৮                 (ঘ) ৩৬/৭২   

 


২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর:                                                                 ১×১০=১০

ক. ১২ × ৩ + ৪ × ____ ১২ ÷ × ৪ + ৫। 

খ. ________ হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। 

গ. ÷ দ্বারা ____ সংখ্যা বোঝায়। 

ঘ. শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষাগারে ____ ক্যালকুলেটর ব্যবহার করা হয়। 

ঙ. এক সহস্রাংশ = ____  

চ. বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো ____ গণনা করতে হয়। 

ছ. ____ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। 

ঝ. ৩০০ টাকার ১৫০% হলো ____ টাকা। 

ঞ. জুন মাসের মোট তাপমাত্রা ৯২৪ ডিগ্রি সে. হলে, গড় তাপমাত্রা হবে ____ সে. । 

জ. কোনো সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে গুণফল ____ হবে। 

৩। সংক্ষেপে উত্তর দাও:                                                                                             ১×১৬=১৬

ক. এক শতাব্দী কাকে বলে? 

খ. সামান্তরিক কাকে বলে? 

গ. রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 

ঘ. ১/২ ও ১/৪ এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? 

ঙ. ২০টি পেন্সিল ও ৩০টি কলম সর্বোচ্চ কত জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে? 

চ. ভাজ্য ২০০, ভাজক ৩, ভাগশেষ ২ হলে ভাগফল কত? 

ছ. দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২৫ কে গুণ করলে গুণফল ২৪৫০ হবে? 

জ. বন্ধনী কয়টি ও কি কি? 

ঝ. ২৫ + (২ × ৩) - ৩১ = কত? 

ঞ. ২.৩ গঠন করার জন্য কতটি ০.১ এবং কতটি ০.০১ প্রয়োজন। 

ট. গড় কাকে বলে? 

ঠ. ৩ কিলোমিটার ৫০ মিটারে কত মিটার? 

ড. ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর: ২৬ + ২৩ × ২১ – ২২ 

ঢ. ৮৯, ৬৮, ১০, ৫০, ৯৫, ১৫, ১২ উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধান কত? 

ণ. ২৪/৯৬ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর। 

ত. ক × ২ + ৬ = ৩০ হলে, ক এর মান কত? 

 

নিচের প্রশ্নের উত্তর দাও:                                                                                  ৮×৮=৬৪

৪। একটি পানির চৌবাচ্চায় প্রতি মিনিটে ৪ লিটার পানি আসে এবং ১ লিটার পানি খরচ হয়। ২৫ মিনিট পর পানির চৌবাচ্চাটিতে কত লিটার পানি থাকবে? 

৫। ১০০টি আম ও ১৮০টি লিচু কিছু সংখ্যক বালক-বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া হলো। সর্বাধিক কতজন বালক-বালিকার মধ্যে আম ও লিচুগুলো নিঃশেষে ভাগ করে দেওয়া হলো? প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? 

৬। হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ছেলেরা ৩/৪ অংশ এবং মেয়ে ১/৮ অংশ পেল। বাকি সম্পত্তি স্ত্রী পেল। ৩ ছেলে, ১ মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল? 

৭। পঞ্চম শ্রেণির ৮ জন শিক্ষার্থীর ওজন যথাক্রমে ৩২ কেজি, ২৮ কেজি, ৩০ কেজি, ৩৪ কেজি, ২৮ কেজি, ৩৪ কেজি, ৩২ কেজি এবং ৩০ কেজি। প্রথম ৩ জন ও শেষ ৩ জনের গড় ওজনের পার্থক্য কত? 

৮। ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 

৯। একটি আয়তাকার শ্রেণিকক্ষের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৮ মিটার। একজন শিক্ষার্থীর জন্য ১.৫ বর্গমিটার জায়গা লাগলে, ঐ শ্রেণিকক্ষে কতজন শিক্ষার্থী বসতে পারবে? 

১০। একটি আয়তের ভূমি ৪.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার। আয়তটি অঙ্কন কর এবং অঙ্কিত আয়তের ৩টি বৈশিষ্ট্য লেখ। 

১১। বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব ৬১৩ জন/বর্গ কিমি এবং চট্টগ্রাম বিভাগের লোকসংখ্যা ২৮,০৭৯,০০০ জন ও আয়তন ৩৩,৭৭১ বর্গ কিমি। কোন বিভাগের ঘনত্ব বেশি এবং কত বেশি?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.